নওগাঁয় বাসের বাক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার যাত্রী নিহত

নওগাঁয় বাসের বাক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার যাত্রী নিহত
দুর্ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নওগাঁয় ঢাকাগামী যাত্রীবাহী বাসের বাক্সের ঢাকনার আঘাতে নওসাদ (২৪) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই অটোরিকশার আরও দুই শিশুযাত্রী আহত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার তুলশীগঙ্গা ব্রিজের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়।

নিহত নওসাদ নওগাঁ সদর উপজেলার দোগাছী সিংড়াপাড়া গ্রামের মৃত জাফির আলীর ছেলে।

পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছেন, সকাল ১০টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে শাহ সুলতান নামক একটি এসি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বাসস্ট্যান্ডের অদূরে তুলশিগঙ্গা ব্রিজ মোড় এলাকায় বাসটি পৌঁছালে বাসের বাক্সের ঢাকনা অসাবধানতাবশত খুলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সামনে অংশের সঙ্গে  বাসের বাক্সের ঢাকনাটির সজোরে ধাক্কা লাগে। এতে অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে নওসাদ মারা যান।

আরও পড়ুন

এ সময় অটোরিকশার আরো দুই শিশুযাত্রী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার পর পর ঘাতক বাসটি চলে যায়।

ঘটনার পর স্থানীয় এলাকাবাসী উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে রাখলে যানবাহন চলাচল ব্যহৃত হয়। এতে সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ে আনার প্রায় দুইঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান দূর্ঘটনায় একজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad