বিমান পরিবহন মন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিমান পরিবহন মন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে কথা বলছেন ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

মঙ্গলবার সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে দেশের বিমান খাতের আধুনিকায়ন, অবকাঠামো উন্নয়ন এবং কারিগরি সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করা হয়।

ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এ সময় সেখানে এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর