বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিপিআইএ) ২০২৫–২০২৭ মেয়াদের জন্য মহাসচিব নির্বাচিত হয়েছেন মো. সাফির রহমান।
গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত দ্বি-বার্ষিক নির্বাহী পরিষদ নির্বাচনে তিনি মহাসচিব পদে নির্বাচিত হন।
কোয়ালিটি ফিডস ও এর সহযোগী প্রতিষ্ঠান কোয়ালিটি ব্রিডার্সের প্রতিনিধি হিসেবে এই নির্বাচনে অংশ নেন তিনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়ালিটি ফিডস গ্রুপ জানায়, পোল্ট্রি শিল্পের একজন তরুণ, উদ্যমী ও দূরদর্শী নেতা হিসেবে পরিচিত মো. সাফির রহমান দীর্ঘদিন ধরে এ খাতের উন্নয়ন, মানসম্মত উৎপাদন এবং টেকসই প্রবৃদ্ধি নিয়ে কাজ করে আসছেন।
শিল্প সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্ব ও দিকনির্দেশনায় বাংলাদেশ পোল্ট্রি শিল্প আরও সুসংগঠিত হবে এবং খাতটির টেকসই উন্নয়নে বিপিআইএ আরও কার্যকর ভূমিকা রাখবে।


