জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ দুজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আ ক ম জামাল উদ্দিনকেও জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বিচারপতি মানিক ও জামালকে আগামী ১৫ দিনের মধ্যে সুবিধাজনক সময়ে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি চান। শুনানি শেষে তার আবেদন মঞ্জুর করে আদালত।
গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন বিচারপতি মানিক ও জামাল উদ্দিন।


