‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিই পরিচালনা করবে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বুধবার আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও সংযুক্তিসহ (কানেক্টিভিটি) দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তৃত ক্ষেত্র এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় স্থান পায়। বৈঠকগুলোতে বাংলাদেশের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিই বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনা করবে।

আরও পড়ুন

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে উভয় পক্ষ একযোগে যৌথ ভবিষ্যতের জন্য ‘চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ে তুলতে সর্বাত্মক সমবায় অংশীদারত্বকে এগিয়ে নেওয়ার সংকল্প ব্যক্ত করেন। দুই পররাষ্ট্রমন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবর্তন, মাল্টি-মোডাল পরিবহন করিডোর, বাণিজ্য ও বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতার বিষয়ে আরও এগিয়ে যাওয়ার আলোচনা করেন।

বাংলাদেশ-রাশিয়া দ্বিপাক্ষিক বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান। উভয় পক্ষ জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি করতে সম্মত হয়।

পরে বিকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও খলিলুরের সঙ্গে বৈঠক করেন। এ মার্কিন-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। খলিলুর রহমান রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ‘ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কোঅপারেশন’-এর ৫০তম বার্ষিকীতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad