বিকালে সিইসির সঙ্গে দেখা করবে বিএনপির প্রতিনিধি দল

বিকালে সিইসির সঙ্গে দেখা করবে বিএনপির প্রতিনিধি দল
Advertisement
Advertisement

প্রধান নির্বাচন কমিশনের (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করবে বিএনপি।

সোমবার বিকালে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিকাল ৩টায় তাদের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার কথা রয়েছে।

এর আগে গত ৪ ডিসেম্বরও প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছিল বিএনপির একটি প্রতিনিধি দল। ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আয়োজিত ওই বৈঠকে বিএনপির নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad