বিএনপি নেতা হাসান মোল্লার ময়নাতদন্ত সম্পন্ন

বিএনপি নেতা হাসান মোল্লার ময়নাতদন্ত সম্পন্ন
হাসান মোল্লা | ফাইল ছবি
Advertisement
Advertisement

ঢাকার কেরাণীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে নিহত হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লার মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে মরদেহের ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. দিপীকা রায়।

এর আগে, শনিবার বিকালে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কেরাণীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হান্নান মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। সুরতহালে তিনি উল্লেখ করেন, হাসান মোল্লার পেটের ডান পাশ দিয়ে গুলিবিদ্ধ ঢুকে পেছন দিয়ে বের হয়ে গেছে। এছাড়া তার শরীরের অন্যান্য জায়গা স্বাভাবিক।

আরও পড়ুন

মর্গে নিহত হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ ঢালিকান্দি এলাকায় তার নিজ বাড়ির পাশেই দুর্বৃত্তদের গুলিতে আহত হন বিএনপি নেতা হাসান মোল্লা। এদিন রাতে তিনি একটি মাহফিল থেকে হেটে বাড়ি ফিরছিলেন। সেসময় তার সঙ্গে আরও একজন ছিলেন। তবে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে টার্গেট করেই হাসান মোল্লাকে গুলি করে।

তিনি বলেন, ‘আমার ভাইয়ের কোন শত্রু ছিল বলে আমাদের জানা ছিল না। এলাকাতে তার রাজনৈতিক কোন প্রতিপক্ষও ছিল না। যারা বর্তমান রাজনীতিতে ছিল তারা সবাই একই প্যানেলের মতো। আর আওয়ামী লীগের যারা ছিল তারাতো এখন পলাতক।’

এ ঘটনায় কারা জড়িত সে ধারণা না থাকলেও এটি কোনো ছিনতাইয়ের ঘটনা না বলে দাবি করে নিহতের পরিবার। রোববার মরদেহ দাফনের পর মামলা করা হবে বলে জানান রাকিব।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad