আরও ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য কক্সবাজার জেলার কক্সবাজার পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম লিটন, পৌর মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক জাফর আলম হেলালী, ঈদগাঁও উপজেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক হান্নান মিয়া, শহর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল-মামুন রিয়াদ, জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদা আকতার ও ঈদগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নুরুল হুদা নকশাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
সেখানে আরও বলা হয়, আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।


