বিএনপিতে যোগ দিলেন ৫০ সনাতন ধর্মাবলম্বী

বিএনপিতে যোগ দিলেন ৫০ সনাতন ধর্মাবলম্বী
দীপাবলি উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ৫০ জনের বিএনপিতে যোগদান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দীপাবলি উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ৫০ জন বিএনপিতে যোগদান করেছেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সোমবার বিএনপির গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে বিকালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিএনপিতে যোগ দেন তারা।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা ’৭১ ও ’২৪-কে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা সর্বদা আপনাদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব।’

তিনি বলেন, ‘আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান ৯ মাস একসঙ্গে যুদ্ধ করেছি। আমি একজন মুক্তিযোদ্ধা। কারও অবদান কম নয়। মানুষের মাঝে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। ৫ আগস্ট নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নে আগাতে চাই সবাই একসঙ্গে।’

বাইরের কিছু কিছু মিডিয়া ও দেশ মিথ্যা প্রচারণা করছে। আমি বর্তমান সরকারকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সংখ্যালঘুদের বিপদে না ফেলার আহ্বান জানাই, যোগ করেন তিনি

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব সোমনাথ দে, কপিল কৃষ্ণ মন্ডল, সমেন সাহা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপি যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad