বিআরটি প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

বিআরটি প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
রোববার দুপুরে সচিবালয়ে বিআরটি প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক। ছবি: পিএমও
Advertisement
Advertisement

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসান শিপুল বলেন, বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিআরটি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সম্ভাব্য সুফল নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। বিশেষ করে বিআরটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে তারা নিজেদের পর্যবেক্ষণ উপস্থাপন করেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম; সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব; সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক; বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. শামসুল হক; মোসলেহ উদ্দীন হাসান; মো. হাদিউজ্জামান ও রাকিব আহসান; সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্প।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad