বাংলাদেশ বার কাউন্সিলের ১৫ সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। পদাধিকার বলে এই কমিটির চেয়ারম্যান হয়েছেন অ্যাটর্নি জেনারেল।
রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার আইন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন আইন সচিব লিয়াকত আলী মোল্লা।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২-এর ৪ (২) অনুচ্ছেদের ক্ষমতাবলে সরকার এই অ্যাডহক বার কাউন্সিল গঠন করেছে। কমিটি আগামী ১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে।
কমিটির ১৪ সদস্যের মধ্যে বিএনপি, জামায়াত ও এনসিপি সমর্থিত আইনজীবীরা স্থান পেয়েছেন। সদস্যরা হলেন আইনজীবী জয়নুল আবেদীন, মো. বদরুদ্দোজা বাদল, মাসুদ আহমেদ তালুকদার, জসীম উদ্দীন সরকার, এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, রাগীব রউফ চৌধুরী, নাসির উদ্দিন অসীম, সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, মোহাম্মদ হোসেন লিপু, মোহাম্মদ শিশির মনির, চট্টগ্রামের মো. নাজিম উদ্দিন চৌধুরী, বগুড়ার আলী আসগর, ঢাকার সৈয়দ নজরুল ইসলাম ও মাহফুজুর রহমান মিলন।


