বান্দরবানের বলিপাড়া বাজারে আগুন, ১৩ দোকান পুড়ে ছাই

বান্দরবানের বলিপাড়া বাজারে আগুন, ১৩ দোকান পুড়ে ছাই
বান্দরবান জেলার থানচি বলিপাড়া বাজারে অগ্নিকাণ্ডে মুহুর্তেই আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে।
Advertisement
Advertisement

বান্দরবান জেলার থানচি বলিপাড়া বাজারে আগুনে পুড়ে গেছে ১৩টি দোকান।

শনিবার রাতে আগুনের সূত্রপাত হয়, মুহূর্তেই তা পুরো বাজারে ছড়িয়ে পড়ে।

আগুনের উৎপত্তি নিয়ে সুনিশ্চিত কোন তথ্য না পাওয়া গেলেও বলিপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অং চিং ম্যা জানান, অনেকেই শুরুতে সুনীল সওদাগরের খাবারের দোকানে আগুন ধরতে দেখেছেন।

খবর পেয়ে বলিপাড়া বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ছুটে আসেন। কাজে যুক্ত হয় সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রাও। পরে থানচি উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন।

থানচি ফায়ার সার্ভিসের ফায়ার লিডার পেয়ার মোহাম্মদ বলেন, ‘রাত সোয়া ২টার দিকে জরুরী নাম্বার থেকে কল পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’

আরও পড়ুন

এই অগ্নিকান্ডে মোট ১৩টি দোকান পুড়ে গেছে বলে জানান পেয়ার মোহাম্মদ।

এখনো আগুনের সুত্রপাত, কারণ এবং ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ চলছে বলেও জানান তিনি।

বলিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়া অং মারমা বলেন, ‘আমরা প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছি। উপজেলা ও জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।’

এর আগে, ২০২৩ সালের ২২ মার্চ অনুরূপ একটি অগ্নিকান্ডের ঘটনায় বলিপাড়া বাজারের ৫৮টি দোকান ও বসতবাড়ি পুড়ে যায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad