বাদীর জিম্মায় জামিন ঢাবি ছাত্রদল নেতার

বাদীর জিম্মায় জামিন ঢাবি ছাত্রদল নেতার
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনের জামিন মঞ্জুর করেছে আদালত।

শনিবার মামলার বাদী ব্যবসায়ী শেখ নাঈম আহমেদের জিম্মায় তাকে জামিন দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান।

মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার এক ব্যবসায়ীকে গুলশান এলাকা থেকে অপহরণ করে মুক্তিপণ দাবি ও শারীরিক নির্যাতন চালান নাছির উদ্দিন শাওনসহ ১৩ জন।

শুক্রবার সন্ধ্যায় গুলশান এলাকায় অভিযান চালিয়ে নাছির উদ্দিন শাওন ও মোহাম্মদ ইদ্রিসকে আটক করা হয়। পরে ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন, ইদ্রিসসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে চাঁদাবাজি, অপহরণ ও মারধরের অভিযোগে গুলশান থানায় মামলা দায়ের করেন অপহৃত ব্যবসায়ী শেখ নাঈম আহমেদ।

মামলার বাদী নাঈম আহমেদ রাজধানীর পান্থপথ এলাকার ‘ট্রিপজায়ান’ নামে একটি ট্রাভেল এজেন্সির মালিক। তিনি বলেন, ‘বৃহস্পতিবার দুপুর ১টার দিকে গুলশান-১ এলাকায় মিটিং শেষে বিসমিল্লাহ হানিফ বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্টে খেতে যাই। খাওয়া শেষে বিকাল ৫টা ৫৫ মিনিটে নাছির উদ্দিন শাওন আমাকে ফোন করে। এ সময় দুবাইয়ের টিকিট কেনার কথা বলে আমার অবস্থান জানতে চায়। কিছুক্ষণ পর শাওন, ইদ্রিস, হেলালসহ আট-দশ জন এসে জোরপূর্বক আমাকে ঘিরে ধরে পাশের খলিফাস রেস্টুরেন্টে নিয়ে যায়। ওই সময় তারা আমার মোবাইল, ল্যাপটপ ও মানিব্যাগ ছিনিয়ে নেয় এবং ৩৭ লাখ ৫০ হাজার টাকার মুক্তিপণ দাবি করেন। এ সময় আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং গুলশান লেকপাড়ে নিয়ে গিয়ে মারধর করে।’

গুলশান থানার দায়িত্বরত ডিউটি কর্মকর্তা জানান, মামলাটি করা হয়েছে। কিন্তু বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর