ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনে গিয়েছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বৃহস্পতিবার বিকালে হাইকমিশনে যান তিনি।
রাজনাথ সিং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান এবং সেখানে খোলা শোক বইয়ে সই করেন।
বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পাতায় এসব তথ্য জানানো হয়েছে।
শোক বার্তায় রাজনাথ সিং লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাই। ভারত–বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।’


