বাংলাদেশ সফরের দল ঘোষণা নিউজিল্যান্ডের

বাংলাদেশ সফরের দল ঘোষণা নিউজিল্যান্ডের
২০২৩ সালের পর আবার বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। যদিও পুর্ণ শক্তির স্কোয়াড থাকছে না কিউইদের, কারণ বড় তারকারা ব্যস্ত আছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। তাই তুলনামূলক তরুণ বহর নিয়েই বাংলাদেশে আসছে তারা।

সোমবার টম ল্যাথামকে অধিনায়ক করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। তিন পেসার ম্যাট ফিশার, উইল ও রোর্ক ও ব্লেয়ার টিকনারকে ডাকা হয়েছে এই সফরের জন্য। ২০২৪ সালের পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন ডিন ফক্সক্রফট। আইপিএলের জন্য দলে নেই নিয়মিত অধিনাইয়ক মিচেল স্যান্টনার।

আগামী ১৭ ও ২০ এপ্রিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম দুই ওয়ানডে। ২৩ এপ্রিল তৃতীয় ওয়ানডের ভেন্যু চট্টগ্রামের সাগরিকা। ২৯ ও ২৯ এপ্রিল সেখানেই হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ। ২ মে মিরপুরে তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে এই সফর।

নিউজিল্যান্ডের ওয়ানডে দল 

আরও পড়ুন

টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেইডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল 

টম ল্যাথাম (অধিনায়ক), কাটেন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেইডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি ও ব্লেয়ার টিকনার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর