বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠন ‘বাংলাদেশ মঞ্চ’ শাহবাগ জাতীয় জাদুঘরের প্রধান ফটক থেকে এক বিশেষ পরিবেশবান্ধব কর্মসূচির আয়োজন করেছে।
কর্মসূচির শুরুতে শাহবাগ চত্বর ও জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ ও সবুজের সমারোহ বৃদ্ধির লক্ষ্যে দেশীয় ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। পরবর্তীতে সুবিধাবঞ্চিত পথশিশু ও এতিম শিশুদের অংশগ্রহণে দেশীয় খেলাধুলা এবং বিনোদনমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এবিএম শহীদুল ইসলাম।
এ ছাড়া দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ, সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণ্যমান্য নাগরিকবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচি শেষ হয় পথশিশু ও এতিম শিশুদের নৈশভোজ পরিবেশনের মাধ্যমে। পরিবেশ সংরক্ষণ ও মানবিক মূল্যবোধের বিকাশে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মনে বাংলাদেশ মঞ্চ।


