বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন সাখাওয়াত হোসেন

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন সাখাওয়াত হোসেন
সাখাওয়াত হোসেন।
Advertisement
Advertisement

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গবেষণা) পদে পদোন্নতি পেয়েছেন মো. সাখাওয়াত হোসেন। বুধবার ব্যাংকের গবেষণা বিভাগের পরিচালক থেকে তিনি পদোন্নতি পান।

তিনি ২০১৯ সালের জুন থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন।

সাখাওয়াত হোসেন ১৯৯৪ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। ৩২ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি গবেষণা বিভাগ, পলিসি অ্যানালাইসিস ইউনিট এবং চিফ ইকোনমিস্টস ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে অর্থনীতিতে পিএইচডি করেন। তার গবেষণার বিষয় ছিল ‘ইমপোর্ট–এক্সপোর্ট ডিমান্ড ফাংশনস অ্যান্ড দ্য ব্যালান্স অব পেমেন্টস স্ট্যাবিলিটি ইন বাংলাদেশ’। তিনি দেশি ও আন্তর্জাতিক জার্নালেও একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন।

আরও পড়ুন

পেশাগত দায়িত্বের অংশ হিসেবে তিনি সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্য সফর করেছেন।

সাখাওয়াত হোসেন টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার সিলিমপুর গ্রামের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আহসান উল্লাহ এবং মা ছুরিয়া বেগম।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী হোসনে আরা মোস্তফা বেসিক ব্যাংক লিমিটেডে কর্মরত ছিলেন এবং ২০২২ সালে নির্বাহী ব্যবস্থাপক পদ থেকে স্বেচ্ছায় অবসর নেন। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad