বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ: আইপিএল থেকে মোস্তাফিজ বাদ

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ: আইপিএল থেকে মোস্তাফিজ বাদ
মোস্তাফিজুর রহমান | ছবি; বিসিবি
Advertisement
Advertisement

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) ক্রিকেট খেলতে পারবেন না বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাকে দল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তারা এখন মোস্তাফিজের বদলে অন্য কোনো খেলোয়াড় দলে নিতে পারবে।

এর আগে ভারতের গুয়াহাটিতে বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া আইপিএল থেকে মোস্তাফিজকে বাইরে রাখার সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে বিসিসিআই কেকেআরকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। তারা চাইলে এই জায়গায় অন্য খেলোয়াড় নেওয়ার সুযোগ পাবে।

মূলত বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার খবর সামনে আসার পর থেকেই মোস্তাফিজকে নিয়ে বিতর্ক শুরু হয়। ২০২৬ সালের আইপিএলে তার অংশগ্রহণ নিয়ে ভারতের বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর কেকেআর কর্তৃপক্ষকে মোস্তাফিজকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। অন্যদিকে বিজেপি নেতা সঙ্গীত সোম কেকেআর মালিক শাহরুখ খানকে এই ক্রিকেটারকে কেনার কারণে কড়া সমালোচনা করেন।

গত মাসের নিলামে বাংলাদেশের সাতজন ক্রিকেটারের নাম থাকলেও একমাত্র মোস্তাফিজুর রহমানকেই ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এটি আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দাম পাওয়ার রেকর্ড।

আরও পড়ুন

মোস্তাফিজের অংশগ্রহণ নিয়ে আগে থেকেই ভারতের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে উত্তেজনা বিরাজ করছিল। শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম এবং অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান উমর আহমেদ ইলিয়াসিও শাহরুখ খানের এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। এমনকি কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শিরনাতে নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের নাম রাখা নিয়ে বিসিসিআই ও আইসিসি প্রধান জয় শাহর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

এর আগে বিসিসিআই সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকার কথা জানালেও শেষ পর্যন্ত তারা মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার কথা জানায় কেকেআর।

মোস্তাফিজুর রহমান এর আগে আইপিএলে ৮টি মৌসুমে ৫টি ভিন্ন দলের হয়ে খেলে মোট ৬৫টি উইকেট শিকার করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad