বরিশালে ঈদের ছুটিতে বিনোদনকেন্দ্রে মানুষের ঢল

বরিশালে ঈদের ছুটিতে বিনোদনকেন্দ্রে মানুষের ঢল
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তাই ঈদের ছুটিতে শিশু থেকে বড় সবাই আনন্দ উদযাপনের জন্য বরিশালের বিভিন্ন বিনোদনকেন্দ্রে ভিড় করেছেন। ঈদের প্রথম দিনে বৈরী আবহাওয়ার কারণে অনেকেই ঘুরতে পারেননি। তবে দ্বিতীয় ও তৃতীয় দিনে আবহাওয়া স্বাভাবিক থাকায় বিনোদনপ্রেমীরা স্বস্তিতে ঘুরতে পারছেন।

কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধু-বান্ধবের সঙ্গে শহরের বিনোদনকেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন। ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনে সবচেয়ে বেশি জমজমাট হয় বরিশালের প্ল্যানেট পার্ক। দুপুরের পর থেকে পার্কে দর্শনার্থীদের ঢল নামে। ঈদ উপলক্ষে প্ল্যানেট পার্ককে সাজানো হয়েছে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে।

পার্কের টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন দেখা গেছে। প্রতিজনের প্রবেশ মূল্য ৩৫ টাকা। পার্ক সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। এখানে রয়েছে ৮টি রাইড হাইড্রোলিক প্লেন, ফ্লাওয়ার বক্স, শান্তা মারিয়া, ঘোরা, সুপার চেয়ার, ট্রেন, প্যাডেল বোর্ড এবং প্যারা টুকাবর–যেগুলোতে সব বয়সের মানুষ আনন্দ উপভোগ করতে পারেন।

এ ছাড়া বরিশাল নগরীর মুক্তিযুদ্ধ পার্ক, স্বাধীনতা পার্ক, বেলস্ পার্ক, গ্রিন সিটি পার্ক এবং কীর্তনখোলা নদীর তীরবর্তী বেড়িবাঁধেও মানুষ বেড়াতে আসছেন।

ঈদে বিনোদনকেন্দ্রে ঘুরতে আসা রুবেল সবকদার জানান, তিনি পরিবার নিয়ে বরিশালের বিভিন্ন বিনোদনকেন্দ্রে ঘুরেছেন। শিশু পার্কে বিভিন্ন রাইড থাকায় শিশুরা বেশি উচ্ছাসিত হয়। আফরোজা বেগম বলেন, বরিশালের সব দর্শনীয় স্থানে ঘুরেছেন এবং শহরে যানজট না থাকায় স্বস্তি পেয়েছেন।

দর্শনার্থীরা জানান, পরিবার ও সন্তান নিয়ে তারা ঘুরতে বের হয়েছেন। বিশেষ করে প্ল্যানেট পার্কে শিশুদের আগ্রহ বেশি থাকায় তারা সেখানে বেশি যাচ্ছেন। ঈদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর