বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, গত বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে। সবাই তেল পাবেন, জ্বালানি তেলের কোনো সংকট নেই।
মন্ত্রী জনগণকে আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার দুপুরে রাজধানীর নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, এই সরকারের নেতৃত্বে ভর্তুকি দিয়েও তেল আমদানি অব্যাহত আছে। ঈদের কারণে গত দুইদিন তেলের ডিপো বন্ধ থাকায় কিছুটা চাপ অনুভূত হয়েছে, তবে সব কিছু ঠিক হয়ে যাবে। তিনি দেশবাসীকে ধৈর্য ধরার অনুরোধ জানান।


