রোজার ঈদে এবার লম্বা ছুটি পেয়েছেন দেশের মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছেড়েছেন লাখো মানুষ। আর যারা ঢাকায় আছেন তারাও পুরোদমে উপভোগ করছেন ফাঁকা শহরের আনন্দ। যানজটে আটকে না থেকেই ঘুরতে পারছেন দর্শনীয় স্থানগুলো।
ফলে সোমবার ঢাকার বিনোদনকেন্দ্র ও পর্যটন কেন্দ্রগুলোয় দেখা গেছে উপডচে পড়া ভীড়। পরিবারের সদস্যদের নিয়ে সবাই ঘুরে বেড়িয়েছেন, ছবি তুলেছেন।
পুরান ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লা থেকে ঢাকাবাসীর ঘোরাঘুরির ছবি তুলেছেন টাইমস অব বাংলাদেশের আলোকচিত্রী শামীম উস সালেহীন।











