বরগুনায় গণপিটুনিতে সন্ত্রাসী বস্তি কালু নিহত

বরগুনায় গণপিটুনিতে সন্ত্রাসী বস্তি কালু নিহত
Advertisement
Advertisement

বরগুনায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে গুরুতর আহত করার পর গ্রামবাসীর গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী কালু ওরফে ইব্রাহিম হোসেন কালু ওরফে বস্তি কালু নিহত হয়েছে।

শুক্রবার বিকাল ৫ টার দিকে বরগুনা সদরের পাতাকাটা গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত কালু এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি ছিল।

বুধবার কারাগার থেকে জামিনে বের হয়ে আবার এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে এতে বাধা দেয় স্থানীয় ইউপি সদস্য ও বদরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা। এর জেরে শুক্রবার দুপুরে মোস্তফাকে কুপিয়ে গুরুতর জখম করলে গ্রামবাসী কালু ও তার সহযোগীদের ধাওয়া করে। এক পর্যায়ে গণপিটুনিতে নিহত হয় কালু। এসময় কালুর সহযোগী তৌহিদ গুরুতর আহত হয়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, খবর পেয়ে সন্ধায় পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহতকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে রেফার্ড করেছে চিকিৎসক।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ। নিহত কালুর নামে দেশের বিভিন্ন জায়গায় ১৪টি মামলা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad