প্রথম ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের ফুটবল দলকে ডাকলেন ট্রাম্প

প্রথম ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের ফুটবল দলকে ডাকলেন ট্রাম্প
Advertisement
Advertisement

প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে যুক্তরাষ্ট্র পুরুষ জাতীয় ফুটবল দল জানিয়েছে, ৭৯ বছর বয়সী ট্রাম্প বৃহস্পতিবার রাতে ফোন করে দলকে শুভকামনা ও সমর্থনের বার্তা দেন।

ভিডিওতে দেখা যায়, হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের প্রধান অ্যান্ড্রু জুলিয়ানি স্পিকারফোনে ট্রাম্পের সঙ্গে কথা বলছেন। তিনি প্রেসিডেন্টকে বলেন, ‘আমি ২৬ জন চ্যাম্পিয়ন ও একজন দারুণ কোচের সামনে দাঁড়িয়ে আছি।’ এরপর তিনি ফোনটি যুক্তরাষ্ট্র দলের প্রধান কোচ মাউরিসিও পচেত্তিনোর হাতে তুলে দেন।

ট্রাম্প বলেন, ‘আমি শুধু বলতে চেয়েছি, আপনি অসাধারণ একজন মানুষ, অসাধারণ একজন কোচ। আপনার রেকর্ড ও সাফল্যের কথাই সব বলে দেয়। খেলোয়াড়রাও কতটা ভালো, তা আমি জানি। আমার মনে হয়, আপনাদের শেষ পর্যন্ত যাওয়ার খুব ভালো সুযোগ আছে।’

তিনি আরও বলেন, ‘আমি শুধু আপনাদের অনেক শুভকামনা জানাতে চাই।’

আরও পড়ুন

জবাবে পচেত্তিনো বলেন, ‘আপনার সমর্থনের জন্য অনেক ধন্যবাদ, প্রেসিডেন্ট।’

৩২ বছর পর যুক্তরাষ্ট্রের মাটিতে আয়োজিত বিশ্বকাপের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের মুখোমুখি হচ্ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

শনিবারের ম্যাচে ট্রাম্প উপস্থিত থাকবেন না। তবে এ সপ্তাহের শুরুতে এএফপির এক প্রতিবেদককে তিনি বলেছিলেন, কোনো না কোনোভাবে তিনি বিশ্বকাপের সঙ্গে যুক্ত থাকবেন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এর আগে বলেছেন, ২০ জুলাই অনুষ্ঠিত ফাইনালে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন বলে তিনি আশা করছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad