চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা
Advertisement
Advertisement

‎চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির বাধায় তারা ব্যর্থ হয়েছে।

‎বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৩ জুন ভোররাত ৪টার দিকে গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ২২০ এমপি এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ১৫ জনকে নদীপথে নৌকায় করে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এদের মধ্যে ২ জন পুরুষ ৮ জন নারী এবং ৫ জন শিশু ছিল।

‎বিজিবি জানায়, এ সময় পুশইন করা ১৫ জন সীমান্তের শূন্য লাইন বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিল। পুশইনের চেষ্টার বিষয়টি জানতে পেরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাৎক্ষণিক বাধা দেয়।

একপর্যায়ে বিজিবির বাধার মুখে ১৫ জনকে ভবানীপুর এলাকা দিয়ে ভারতের ভেতরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

‎১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad