ঢাকার বকশিবাজার এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৬৫ বছর।
সোমবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে বকশিবাজার বুয়েটের খেলার মাঠ সংলগ্ন ফুটপাত থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।
তিনি আরও জানান, ওই ব্যক্তি বকশিবাজার এলাকাতেই ভবঘুরে অবস্থায় থাকত। তার পায়ে পচন ধরেছিল। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


