‘ফ্যামিলি ম্যান’ পাঁচদিনেই ৬০ লাখ ভিউ

‘ফ্যামিলি ম্যান’ পাঁচদিনেই ৬০ লাখ ভিউ
Advertisement
Advertisement

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ইউটিউব ফিল্ম ‘ফ্যামিলি ম্যান’। রমজান মাস ও রোজার ঈদের প্রেক্ষাপটে একটি মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্প তুলে ধরা হয়েছে এতে। বাস্তব জীবনের প্রতিফলন, অভিনয়শিল্পীদের হৃদয়ছোঁয়া অভিব্যক্তি, নির্মাণের মুন্সিয়ানা ও আবেগী করে দেয়া আবহ সংগীতের প্রশংসা করেছেন দর্শকেরা।

গত ২১ মার্চ ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে ‘ফ্যামিলি ম্যান’। একদিনেই ৩০ লাখ ভিউ পেয়েছে ১ ঘণ্টা ৪৬ মিনিট দৈর্ঘ্যের এই ইউটিউব ফিল্ম। এরমধ্যে ৫ দিনে ছয় মিলিয়ন ভিউ ছাড়িয়েছে। এতে মন্তব্য পড়েছে ১৩ হাজারের বেশি। নির্মাতা রাজ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।

‘ফ্যামিলি ম্যান’-এ মামুন চরিত্রে ফারহান আহমেদ জোভান এবং নীলু চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। তারা এর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তোমাদের গল্প’ ও ‘সম্পর্কের গল্প’তে জুটি বাঁধেন। আগের দুটির সঙ্গে নতুন ইউটিউব ফিল্ম মিলিয়ে এই ত্রয়ী সাফল্যের হ্যাটট্রিক করলেন বলা যায়। পরিবারের জন্য নিবেদিত তরুণের চরিত্রে জোভানের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন দর্শকেরা। বিশেষ করে কান্নার দৃশ্যগুলোতে তিনি এককথায় অনবদ্য। একইসঙ্গে গ্রামীণ তরুণী নীলু চরিত্রে তটিনীর অভিব্যক্তি চোখে লেগেছে সবার।

সিদ্দিক আহমেদের লেখা গল্পে মামুন ও নীলু একে অপরকে ভালোবাসে। নীলুর বাবা-মা ধনী। মামুন ঢাকায় স্বল্প বেতনের চাকরি করে। গ্রামে তার মা, ছোট বোন ও দাদা। ঈদে তাদের জন্য নতুন পোশাক কেনার কথা ভেবে সাদামাটা ইফতার করে মামুন। সেহরিতে বাসি ভাত খায়। বোনাস না পেয়েও নিজের জন্য কিছু না কিনে সবার জন্য ঈদ উপহার নিয়ে গ্রামে যায় সে। একদিকে তার কাঁধে পরিবারের দায়িত্ব, অন্যদিকে নীলুর ভালোবাসা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর