ফের ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প

ফের ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প
Advertisement
Advertisement

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৬। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের কালীগঞ্জ। বৃহস্পতিবার বিকাল ৪টা ১৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়েছে বলে জানায় ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।

এর আগে ২২ নভেম্বর এক সেকেন্ডের ব্যবধানে দুইবার ভূমিকম্প হয়। ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডা এলাকা।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দুটি ভূমিকম্পের মধ্যে সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়।

আরও পড়ুন

এরপর এক সেকেন্ড পর সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এটির মাত্রা ৪ দশমিক ৩। ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা। এ নিয়ে দেশে দুই দিনে চারবার ভূমিকম্প হলো।

একই দিনে সকালে আরেক দফা ভূমিকম্প হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, সকাল ১০টা ৩৬ মিনিটে ৩ দশমিক ৩ মাত্রার এ কম্পন রেকর্ড করা হয়।

এর আগে গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদীতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। এতে শিশুসহ অন্তত ১০ জন প্রাণ হারান এবং আহত হন অন্তত ৪০০।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad