ফেনী জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৮টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলাযর বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
ফেনী জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান সুসজ্জিত অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান (সোনাগাজী সার্কেল)।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম।
এ সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের ওপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
পুলিশ সুপার প্যারেড পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশে বিভিন্ন ধরনের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।


