রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। জ্বালানি লোডিং উপলক্ষে পাবনার এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সাজ সাজ রব।
পাবনার এই রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ, আইএইএ প্রতিনিধি এবং রুশ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
প্রশিক্ষিত বাংলাদেশি অপারেটর ও ফুয়েল হ্যান্ডলাররা রাশিয়ার বিশেষজ্ঞদের সহায়তায় বিশেষায়িত ফুয়েল লোডিং মেশিন ব্যবহার করে একে একে ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি রিঅ্যাক্টরের কোরে স্থাপন করবেন।

পুরো প্রক্রিয়ায় অত্যন্ত কঠোর নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা হবে, যাতে রিঅ্যাক্টর সাব-ক্রিটিক্যাল অবস্থায় থাকে। একই সঙ্গে পুরো সময়জুড়ে নিউট্রন মনিটরিং সিস্টেম সক্রিয় থাকবে।


