ফিনল্যান্ডে গ্রিন পার্টির নির্বাচন বিষয়ক কমিটির সদস্য মজিবুর দফতরি

ফিনল্যান্ডে গ্রিন পার্টির নির্বাচন বিষয়ক কমিটির সদস্য মজিবুর দফতরি
ড. মজিবুর দফতরি।
Advertisement
Advertisement

ফিনল্যান্ডের গ্রিন পার্টির আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়ক ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ড. মজিবুর দফতরি।

গ্রিন পার্টির মহাসচিব আন্না মরিং ৯ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি। ২০২৭ সালের এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া ফিনল্যান্ডের জাতীয় সংসদ নির্বাচনে পার্টির শীর্ষ এজেন্ডা ও নির্বাচনী প্রচারণার বিষয়বস্তু নির্ধারণে পার্টিকে সহায়তা করা এ কমিটির দায়িত্ব।

গ্রিন পার্টির জাতীয় নির্বাহী কমিটি, পার্টি কাউন্সিল ও দলীয় সংসদ সদস্যদের (এমপি) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে এ কমিটি।

ড. মজিবুর বর্তমানে ফিনল্যান্ডের গ্রিন পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি পার্টি কাউন্সিলের (পুওলুয়ে ভালতুস্তর) নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গ্রিন পার্টির ইমিগ্রেশন পলিসি ওয়ার্কিং গ্রুপ ও সমতা বিষয়ক ওয়ার্কিং গ্রুপ, পার্টির রাজধানী হেলসিংকি কমিটির সহ-সভাপতি, হেলসিংকি সিটি কাউন্সিলের সমতা বিষয়ক কমিশনের সদস্য এবং বেলজিয়ামভিত্তিক ইউরোপিয়ান মুভমেন্ট ইন্টারন্যাশনালের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন

মজিবুর দফতরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স এবং ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল অ্যান্ড পাবলিক পলিসি বিষয়ে পিএইচডি অর্জন করেছেন। তিনি একজন লেখক এবং শিক্ষা, পেশাগত উন্নয়ন ও মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ ও উপদেষ্টা।

পেশাগত জীবনে ড. মজিবুর দফতরি ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয়, তাম্পেরে বিশ্ববিদ্যালয় এবং ডেনমার্কের রস্কিলডে বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও শিক্ষকতা করেছেন এবং হেলসিংকি এমপ্লয়মেন্ট সার্ভিসেসের বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গ্রিন পার্টির সংসদ নির্বাচন বিষয়ক ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচিত হওয়া প্রসঙ্গে মজিবুর দফতরি বলেন, ‘গ্রিন পার্টির মতো একটি ইমিগ্র্যান্টবান্ধব দল আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী কমিটিতে স্থান দেওয়ায় আমি আনন্দিত। বর্তমান কোয়ালিশন সরকার ফিনল্যান্ডের দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থ উপেক্ষা করে বিদেশি শিক্ষার্থী, কর্মী ও অন্যান্যদের রেসিডেন্স পারমিট, নাগরিকত্ব ও চাকরি সবক্ষেত্রে ইমিগ্র্যান্ট বিদ্বেষী বিভিন্ন আইন সংসদে করেছে।’

আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি দলের সংসদ নির্বাচনী কমিটিতে ও নির্বাচনী প্রচারণায় ইমিগ্রান্টদের স্বার্থ দৃঢ়ভাবে তুলে ধরে গ্রিন পার্টিকে ২০২৭ সালের এপ্রিলে ইমিগ্র্যান্টবান্ধব নতুন জোট সরকারে নিতে আমার সর্বশক্তি নিয়োগ করব।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad