প্রয়াত সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরীর জন্মদিন পালিত

প্রয়াত সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরীর জন্মদিন পালিত
প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ৯৪তম জন্মদিন পালন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার বিকালে রাজধানীর বারিধারার বাসভবন মায়া-বি’তে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি ২০২৪ সালের ৫ অক্টোবর ৯৩ বছর বয়সে মারা যান।

বর্ণাঢ্য জীবনের অধিকারী দেশের খ্যাতিমান চিকিৎসক ও প্রবীণ রাজনীতিবিদ বি চৌধুরী ১৯৩২ সালের ১১ অক্টোবর কুমিল্লা শহরে (প্রখ্যাত মুন্সেফ বাড়ি) নানাবাড়িতে জন্মগ্রহণ করেন।

বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব বি চৌধুরী ২০০১ সালের ১৪ নভেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং রাজনৈতিক কারণে ২০০২ সালের ২১ জুন রাষ্ট্রপতির পদ থেকে সরে যান। তিনি ২০০৪ সালের ৮ মে বিকল্পধারা বাংলাদেশ গঠন করেন।

আরও পড়ুন

অনুষ্ঠানের শুরুতে মরহুম বি চৌধুরীর রূহের মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে বি চৌধুরীর বড় মেয়ে মুনা চৌধুরী বাবার সম্পর্কে স্মৃতিচারণ করেন।

এ সময় আরও বক্তব্য দেন বিকল্পধারার জ্যেষ্ঠ সহসভাপতি মো. মহসিন, সহসভাপতি ওবায়দুর রহমান মৃধা ও দপ্তর সম্পাদক ওয়াসিমুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকল্পধারার নেতা আসাদুজ্জামান বাচ্চু, শ্রমিক ধারার সভাপতি আইনুল হক, সাধারণ সম্পাদক আরিফুর রহমান সুমন, আমিনুল ইসলাম বুলু, মাজহারুল ইসলাম সিহাব প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর