প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ক বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ক বৈঠক অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ডের বৈঠক। ছবি: বাসস
Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সংসদ সচিবালয়ে কৃষক কার্ড বিষয়ে বৈঠক হয়েছে। রোববার বেলা ১১ টায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করে জানান, কৃষি মন্ত্রী আমিন উর রশীদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এ বৈঠকে উপস্থিত ছিলেন।

এ ছাড়াও এতে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ আরও অনেকে।

আগামী পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad