ঈদযাত্রায় অনিয়ম ঠেকাতে মাঠে থাকবে মোবাইল কোর্ট: ডিএমপি

ঈদযাত্রায় অনিয়ম ঠেকাতে মাঠে থাকবে মোবাইল কোর্ট: ডিএমপি
ডিএমপির কমিশনার মো. সরওয়ার। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক করতে ও বিভিন্ন ধরনের অনিয়ম রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ঈদযাত্রাকে কেন্দ্র করে ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধ করা, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং যাত্রীদের হয়রানি ঠেকাতে মোবাইল কোর্ট মাঠে থাকবে।’

মো. সরওয়ার জানান, মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়াবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, বাস টার্মিনালগুলোতে গোয়েন্দা পুলিশের নজরদারিও বাড়ানো হয়েছে।

আরও পড়ুন

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ‘ঈদের ছুটিতে রাজধানী অনেকটাই ফাঁকা হয়ে যাওয়ায় নগরের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় টহল জোরদার করা হবে। এছাড়া বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো এবং আবাসিক এলাকাগুলোতে পুলিশের বিশেষ নজরদারি থাকবে।’

এ ছাড়া ঈদের ছুটিতে বাসা-বাড়ি ছাড়ার আগে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জনগণকে সতর্ক করেছেন তিনি। মো. সরওয়ার বলেন, ‘ঈদের ছুটিতে বাসা ত্যাগের আগে দরজা-জানালা ঠিকভাবে বন্ধ করা, ঘরের ভেতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদ স্থানে সংরক্ষণ করা উচিত।’

নাগরিকদের সচেতনতা বাড়লে অনেক দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব বলেও মনে করেন মো. সরওয়ার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad