প্রথমবার একসঙ্গে নুসরাত ফারিয়া ও ফুয়াদ আল মুক্তাদির

প্রথমবার একসঙ্গে নুসরাত ফারিয়া ও ফুয়াদ আল মুক্তাদির
Advertisement
Advertisement

ঈদ মানেই নতুন গান, নতুন চমক। সেই ধারাবাহিকতায় এবার দর্শকদের জন্য বিশেষ এক কোলাবরেশন নিয়ে আসছে ব্লিং মিউজিক। প্রথমবার একসঙ্গে একটি গানে হাজির হচ্ছেন চিত্রনায়িকা ও গায়িকা নুসরাত ফারিয়া এবং সংগীতশিল্পী-কম্পোজার ফুয়াদ আল মুক্তাদির।

গানটির নাম ‘লোকে বলে’। বাংলা ফোক-পপ ঘরানার এই গানের নতুন ও পুরোনো—দুই সংস্করণের কথাই লিখেছেন তাহজিব এম বন্ধন। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির নিজেই। মিক্স-মাস্টার করেছেন অভিষেক ঘটক। এছাড়া দোতারায় ছিলেন আনন্দ সিকদার, পারকাশনে মিথুন দাস এবং বাঁশিতে কামরুল আহমেদ।

নির্মাতাদের ভাষায়, গানের শব্দে রয়েছে মাটির ঘ্রাণ, আর প্রোডাকশনে সমসাময়িকতার ছাপ—দুইয়ের মিশেলেই তৈরি হয়েছে ‘লোকে বলে’।

মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কোরিওগ্রাফার ও নির্মাতা বাবা যাদব। সম্প্রতি নাইন অ্যান্ড হাফের বিশাল সেটে ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad