প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিত করতে নোটিশ

প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিত করতে নোটিশ
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের (দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী) ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে আইনি নোটিশ দিয়েছে ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট।

সংগঠনের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এই নোটিশ পাঠান। এতে নির্বাচন কমিশন ছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের কাছে নোটিশ পাঠানো হয়। পাঁচ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে জানানো হয়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী নির্বাচনে বিশেষ চাহিদা সম্পন্নদের (দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী) ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। কিন্তু সরকারের নিষ্ক্রিয়তার কারণে দেশের প্রায় ৩০ লক্ষ প্রতিবন্ধী ভোটার নির্বাচনে অংশগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে।

পত্রিকার রিপোর্ট অনুযায়ী দেশে ৩০ লক্ষের বেশি প্রতিবন্ধী ভোটার রয়েছেন, যাদের মধ্যে মাত্র ১০ শতাংশ প্রতিবন্ধী ভোটার ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছেন। দেশের ৯০ শতাংশ প্রতিবন্ধী ভোটার নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকতে বাধ্য হচ্ছেন বলেও নোটিশে জানান হয়। এতে গণতন্ত্র চর্চায় মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হওয়ার পাশাপাশি বিপুল সংখ্যক প্রতিবন্ধী নাগরিকের মতামত রাষ্ট্রপরিচালনায় প্রতিফলিত হচ্ছে না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad