শেখ হাসিনার বিরুদ্ধে প্লট বরাদ্দের মামলার রায় ১ ডিসেম্বর

শেখ হাসিনার বিরুদ্ধে প্লট বরাদ্দের মামলার রায় ১ ডিসেম্বর
Advertisement
Advertisement

পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দ সংক্রান্ত  দুর্নীতির অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে করা দুদকের মামলার রায় হবে আগামী ১ ডিসেম্বর।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম রায় ঘোষণার এ তারিখ নির্ধারণ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের(দুদক) পাবলিক প্রসিকিউটর  খান মো. মঈনুল হাসান।

অন্যদিকে এ মামলায়  শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক(ববি) ও মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে করা মামলার বিচার চলছে। গত রোববার আজমিনার মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য থাকলেও তা হয়নি। এসময় একমাত্র আত্মসমর্পণ করা আসামি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের(রাজউক) সদস্য খুরশীদ আলমকে কারাগারে থেকে আদালতে হাজির করা হয়।

শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে ২০২৪ সালের ২৬ ডিসেম্বর অনুসন্ধান শুরু করে দুদক। পরস্পর সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ছয়টি মামলায় গত ১০ মার্চ অভিযোগপত্র দাখিল করে দুদক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad