ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালোটে ভোট দিয়েছেন দেশের বিভিন্ন কারাগারের বন্দীরা। গত ৩ ফেব্রুয়ারি থেকে সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন কারাগারে বন্দীরা পোস্টাল ব্যালোটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সোমবার কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, এই ভোটগ্রহণ প্রক্রিয়া বন্দীদের জন্য একটি বিশেষ সুযোগ। এটি সম্পূর্ণ নিরপেক্ষ এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
এই সময়ে মোট ৫ হাজার ৬৭ জন বন্দী ভোট দিয়েছেন। এর মধ্যে গত ৩ ফেব্রুয়ারি ১ হাজার ৫২১ জন, ৪ ফেব্রুয়ারি ৯৮৮ জন, ৫ ফেব্রুয়ারি ১ হাজার ১৩৮ জন, ৬ ফেব্রুয়ারি ৪২০ জন, ৭ ফেব্রুয়ারি ৪৭১ জন ৮ ফেব্রুয়ারি ২৯৫ জন এবং সোমবার ২৩৪ জন বন্দী ভোট দিয়েছেন।
সূত্র আরও জানায়, ভোটদানে অংশগ্রহণকারী বন্দিদের মধ্যে ১৯৮ জন নারী বন্দী এবং ৫৬ জন ভিআইপি বন্দী ছিলেন।


