পূর্ব শত্রুতার জেরে হত্যা, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

পূর্ব শত্রুতার জেরে হত্যা, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ
অভিযুক্তের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নরসিংদীর পলাশে পূর্ব শত্রুতার জের ধরে আশিক ভূঁইয়া (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এতে অভিযুক্ত সাগর মিয়ার বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শনিবার সকালে উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

এর আগে, শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিকের মৃত্যু হয়।

নিহত আশিক মাঝেরচর গ্রামের মনির ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, পূর্ব শত্রুতার জেরে গত বৃহস্পতিবার বিকালে আশিকের সাথে প্রতিবেশি ইউনূস মিয়ার ছেলে সাগর ও তার ছোটভাই সোহাগ মিয়ার বাকবিতণ্ডা হয়। পরে সোহাগ ও সাগর দলবল নিয়ে আশিকের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

আরও পড়ুন

এতে ছুরিকাঘাতে গুরুতর আহত হন আশিক। এ সময় বাধা দিতে গিয়ে আহত হয় রুহুল আমিন ও ইলিয়াছ নামে আরও দুই যুবক।পরে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে আশিকের অবস্থার অবনতি হয়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে আশিকের মৃত্যু হয়।

এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসী অভিযুক্ত সোহাগ ও সাগর মিয়ার বাড়িঘরে ভাঙচুর করে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad