পুরোনো অডিও ফাঁস, মুখ খুললেন ববি

পুরোনো অডিও ফাঁস, মুখ খুললেন ববি
চিত্রনায়িকা ববি হক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চিত্রনায়িকা ববির সঙ্গে প্রযোজক–পরিচালক সাকিব সনেটের প্রেমের সম্পর্ক ভাঙার খবর প্রকাশ্যে আসার পরই নতুন বিতর্কে জড়ালেন এই নায়িকা। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে ববি ও ব্যবসায়ী–প্রযোজক মির্জা আবুল বাশারের কথোপকথনের একটি অডিও, যা নিয়ে চলছে নানা আলোচনা।

শুক্রবার (২৪ অক্টোবর) দেওয়া এক সাক্ষাৎকারে ববি বলেন, ফাঁস হওয়া অডিওটি আসলে পুরোনো এবং সম্পাদিত। তার দাবি, “এসব কথাবার্তা দুই থেকে তিন বছর আগের। বিভিন্ন সময়ের অডিও কেটে জোড়াতালি দিয়ে বানানো হয়েছে। এক কথার সঙ্গে আরেকটার কোনো মিল নেই। কেউ ইচ্ছা করে ঝামেলা তৈরির জন্য এগুলো ফেসবুকে ছড়িয়েছে।”

অডিওর শুরুতেই চিৎকার করে কথা বলতে শোনা যায় নায়িকাকে। কথোপকথনের বিষয়বস্তু দেখে অনেকের ধারণা, ববি ও মির্জা আবুল বাশারের মধ্যে একসময় প্রেমের সম্পর্ক ছিল। তবে এ নিয়ে ববি বলেন, “এই ব্যবসায়ী ও প্রযোজকের সঙ্গে এখন আমার একদম স্বাভাবিক সম্পর্ক। কোনো প্রেমের সম্পর্ক নেই। আমি এখন শুধু আমার সিনেমার কাজ নিয়েই ব্যস্ত।”

সম্প্রতি তিনি ‘তছনছ’ নামের একটি সিনেমার শুটিং করছেন, যেটির পরিচালক বদিউল আলম খোকন।

এদিকে মির্জা আবুল বাশার প্রযোজনা করেছেন ‘বউ’ নামের একটি চলচ্চিত্র, যাতে নায়িকা ববি। এছাড়া তার প্রযোজনায় সৈকত নাসিরের পরিচালনায় ‘মাস্টারমাইন্ড’ নামের একটি ছবির পরিকল্পনাও আছে, যার প্রি–প্রোডাকশন কাজ অনেক আগেই শুরু হলেও দীর্ঘদিন ধরে প্রকল্পটি স্থগিত রয়েছে।

অডিও ফাঁস প্রসঙ্গে ববি বলেন, “আমরা নিজেরাও অবাক হয়েছি এসব শুনে। মনে হচ্ছে কেউ অহেতুক ঝামেলা তৈরি করতে চায়। আমি এখন কাজ আর পরিবার—এই দুটো নিয়েই থাকতে চাই।”

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর