পিরোজপুরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে নিহত ১

পিরোজপুরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে নিহত ১
কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সড়ক বন্ধ হয়ে গেছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পিরোজপুরে গাছ চাপা পড়ে পারুল বালা (৮০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। শনিবার দুপুরে ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, ঝড়ের সময় গোসল করতে গিয়ে পুকুর ঘাটে গাছ চাপা পরে ওই বৃদ্ধা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পিরোজপুরে কালবৈশাখী ঝড়ে গাছপালা উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । কয়েক জায়গায় বিদ্যুতের তার ছিড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। শহরের শেখপাড়া, মাছিমপুর, সার্কিট হাউস সড়কসহ বিভিন্ন এলাকায় বড় বড় গাছ পড়ে বরিশাল-পিরোজপুর-খুলনা সড়কের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শনিবার দুপুর তিনটা থেকে ঘন্টাব্যাপী চলে দমকা হাওয়া ও ঝড় বৃষ্টি। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় মানুষের সহায়তায় গাছ কেটে রাস্তা পরিস্কার করছে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিভিন্নস্থানে অর্ধশত গাছপালা উপড়ে বৈদ্যুতিক খুঁটি ও তার ছিড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। তারা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ চালু করার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad