ডেমরায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

ডেমরায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: ফাইল
Advertisement
Advertisement

রাজধানীর ডেমরায় উল্টো পথে আসা ট্রাকের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ডেমরা রোডের দেল্লা ও পাইটি এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সিএনজি অটোরিকশা চালক রাশেদুল ইসলাম জানান, অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় ডেমরার পাইটি এলাকায় অনেক মানুষের ভিড় দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন, ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিয়েছে। এ সময় পুলিশ ও আশেপাশের মানুষ আহত মোটরসাইকেল চালককে তার অটোরিকশায় উঠিয়ে দেন। পরবর্তীতে তিনি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল হাওলাদার জানান, যাত্রাবাড়ী-ডেমরা এক্সপ্রেস ওয়ে দিয়ে একটি ট্রাক উল্টো পথে যাচ্ছিল। দেল্লা ও পাইটি এলাকার মাঝামাঝি স্থানে ওই ট্রাকটি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক ট্রাকের চাকা পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে, ট্রাক চালক পালিয়ে গেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad