পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর কর্মীকে জরিমানা 

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর কর্মীকে জরিমানা 
পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর এক কর্মীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পাবনা-৩ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচার চালানোর অভিযোগে জামায়াত প্রার্থীর এক কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ রায় দেন। এ সময় প্রার্থীর ছবি, মার্কা ও নাম সম্বলিত ভোটার স্লিপ জব্দ করেছে পুলিশ।

জারিমানা পাওয়া জামায়াত প্রার্থীর কর্মীর নাম বরাত হোসেন (২২)। তিনি চর ভাঙ্গুড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ভিডিপি সদস্য।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে সব প্রকার নির্বাচনী প্রচার বন্ধ করা হয়েছে। কিন্তু এই নিষেধ অমান্য করে বরাত হোসেন মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চর ভাঙ্গুড়া গ্রামে জামায়াত ইসলামীর প্রচার চালাচ্ছিলেন। তিনি প্রার্থীর ছবি ও মার্কাসহ ভোটার নম্বরের তালিকা ভোটারদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছিলেন। প্রচারের বিষয়ে স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে খবর দেয়। পরে প্রশাসন গিয়ে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, ‘প্রার্থীর ছবি, মার্কা ও নাম সম্বলিত ভোটার স্লিপসহ নির্ধারিত সময়ের পরও প্রচার চালানোয় আইন অনুযায়ী বরাত হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, পাবনা-৩ আসনে ১১-দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর মাওলানা আলী আছগার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad