সিলেটের ৬টি আসন: ভোটের অপেক্ষায় ৩৩ প্রার্থী

সিলেটের ৬টি আসন: ভোটের অপেক্ষায় ৩৩ প্রার্থী
Advertisement
Advertisement

সিলেটের ছয়টি সংসদীয় আসনে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছয়টি আসনে চারজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। প্রচারের শেষ দিন মঙ্গলবার সকাল পর্যন্ত প্রার্থীরা ছিলেন ভোটারদের ধারে ধারে। এখন অপেক্ষা কেবল ভোটের।

নির্বাচনের তফসিল অনুযায়ী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

আঞ্চলিক নির্বাচন কমিশন সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট-১ আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবাই বিভিন্ন রাজনৈতিক দল থেকে নির্বাচন করছেন।

সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সঞ্জয় কান্ত দাস (কাঁচি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন (কাস্তে), গণঅধিকার পরিষদের (জিওপি) আকমল হোসেন (ট্রাক), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া (আপেল), ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান (হাতপাখা), বিএনপির খন্দকার আবদুল মুক্তাদীর (ধানের শীষ), সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রনব জ্যোতি পাল (মই) ও জামায়াতে ইসলামীর হাবিবুর রহমান (দাঁড়িপাল্লা)।

সিলেট-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণফোরামের মো. মুজিবুল হক (উদীয়মান সূর্য), খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী (দেওয়াল ঘড়ি), ইসলামী আন্দোলনের মো. আমির উদ্দিন (হাতপাখা), জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল) ও বিএনপির মোছা. তাহসিনা রুশদীর (ধানের শীষ)।

আরও পড়ুন

সিলেট-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র মোস্তাকিম রাজা চৌধুরী (ফুটবল), বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দীন রাজু (রিকশা), স্বতন্ত্র মইনুল বাকর (কম্পিউটার), বিএনপির মোহাম্মদ আব্দুল মালিক (ধানের শীষ), জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান (লাঙ্গল) ও ইসলামী আন্দোলনের রেদওয়ানুল হক চৌধুরী (হাতপাখা)।

সিলেট-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর মো. জয়নাল আবেদীন (দাঁড়িপাল্লা), বিএনপির আরিফুল হক চৌধুরী (ধানের শীষ), জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান (লাঙ্গল), ইসলামী আন্দোলনের সাঈদ আহমদ (হাতপাখা) ও গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম (ট্রাক)।

সিলেট-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জমিয়তে উলামায়ে ইসলামের উবায়দুল্লাহ ফারুক (খেজুর গাছ), খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান (দেওয়াল ঘড়ি), বাংলাদেশ মুসলিম লীগের মো. বিলাল উদ্দিন (হারিকেন) ও স্বতন্ত্র মামুনুর রশীদ (ফুটবল)।

সিলেট-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর মোহাম্মদ সেলিম উদ্দিন (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র মো. ফখরুল ইসলাম (হেলিকপ্টার), জাতীয় পার্টির মোহাম্মদ আবদুন নূর (লাঙ্গল), গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান (ট্রাক) এবং বিএনপির এমরান আহমদ চৌধুরী (ধানের শীষ)।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad