পাবনায় ১৬ জনের শরীরে এইডস শনাক্ত

পাবনায় ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
ছবি: টাইমস
Advertisement
Advertisement

পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সমকামিতা ও এইচআইভি (এইডসের ভাইরাস) ছড়াচ্ছে। জেলায় এ পর্যন্ত ১ হাজার ৬০০ বেশি সমকামী চিহ্নিত হয়েছেন। এর মধ্যে ১৬ জনের শরীরে এইচআইভি শনাক্ত করা হয়েছে।

বুধবার দুপুরে পাবনা জেনারেল হাসপাতালের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক কর্মশালায় হাসপাতালের ‘কী পপুলেশন্‌স-কেপি সেন্টার’ এই তথ্য জানায়।

‘বাংলাদেশে মানবাধিকার ও এইচআইভি : গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় জেলার এইচআইভি পরিস্থিতি ও করণীয় তুলে ধরেন কেপি সেন্টারের ফোকাল পার্সন ডা. মনিরুজ্জামান, সেন্টার ম্যানেজার ডা. আহসানুল কবির।

কর্মশালায় জানানো হয়, পাবনায় শিরায় মাদক গ্রহণকারী, নারী ও পুরুষ যৌনকর্মী, সমকামী ও হিজড়া জনগোষ্ঠীর মাধ্যমে এইচআইভি ছড়াচ্ছে। জেলায় ১ হাজার ৬১৫ জন সমকামী, ৭৬৫ জন‌ নারী যৌনকর্মী, ৯০৮ জন পুরুষ যৌনকর্মী, ১১০ জন হিজড়া, ৪৮৪ জন শিরায় মাদক গ্রহণকারী শনাক্ত হয়েছেন। আক্রান্ত ১৬ জনের মধ্যে ৭ জনই সমকামী।

কর্মশালায় উপস্থিত ছিলেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান,‌ পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, পাবনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad