পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ-হত্যায় আসামির বাড়িতে আগুন, নিহত ৩

পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ-হত্যায় আসামির বাড়িতে আগুন, নিহত ৩
আসামি নাইমের বাড়িতে আগুন দেয় উত্তেজিত জনতা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পাবনা সদর উপজেলায় নবম শ্রেণীর ছাত্রী রিয়া খাতুনকে ধর্ষণ ও হত্যার জেরে আসামির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছেন।

মঙ্গলবার সকালে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। এর আগে, সোমবার বিকেলে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর গ্রামের তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ, পার্শ্বর্বর্তী নতুনপাড়া গ্রামের শুকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির এবং একই এলাকার মৃত ইউসুফের ছেলে সাপু।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে পাবনার ভাড়ারা এলাকার পদ্মা নদী থেকে রিয়া খাতুনের (১৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ৪ জুন তার মরদেহ দাফন করা হয়। দাফন শেষে উত্তজিত জনতা অভিযুক্ত নাইমের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আশপাশের বেশ কয়েকজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অগ্নিকাণ্ডের সময় আসামির পক্ষের কেউ বাড়িতে ছিলেন না। দগ্ধরা সবাই প্রতিবেশী ও আশপাশের মানুষ এবং উৎসুক জনতা।

আরও পড়ুন

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। একজন এবং আজকে দুইজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পীরপুরে পদ্মা নদীতে রিয়া খাতুন (১৫) নামের এক স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই খালিদ হাসান বাদি হয়ে ৪ জুন তিনজনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

ধর্ষণ ও হত্যায় অভিযুক্তরা হলেন, মৃত কাশেম প্রামানিকের ছেলে নাইম প্রামানিক (২২), শফিক শেখের ছেলে ইয়াছিন শেখ (২১) ও শিমুল প্রামানিকর ছেলে তুহিন প্রামানিক (২০)।

পরে পুলিশ রিয়ার কথিত প্রেমিক নাইমসহ তিনজনকে গ্রেপ্তার করে। অভিযুক্তরা রিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad