পানি সরিয়ে ধান বাঁচানোর চেষ্টা মাগুরার কৃষকদের

পানি সরিয়ে ধান বাঁচানোর চেষ্টা মাগুরার কৃষকদের
সেচ পাম্প দিয়ে পানি অপসারণের ব্যাপক চেষ্টা চলছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মাগুরার শালিখায় আড়পাড়া ও ফুলবাড়ির কৃষকরা আমন ও আউশ ধানের জমি বাঁচাতে পার্শ্ববর্তী বাঁধে সেচপাম্প বসিয়ে দিনরাত পানি সরাচ্ছেন। অতিরিক্ত বৃষ্টিতে উপজেলার প্রায় ২০০ হেক্টর জমি পানিতে ডুবে গেছে।

সরেজমিনে দেখা গেছে, ফটকি নদীর পাশের বাঁধে অন্তত ১০টি সেচপাম্প বসিয়ে শোলগড় ও কুমোরগড় এলাকার জমির পানি নদীতে ফেলা হচ্ছে। কৃষকরা নিজস্ব অর্থে পাম্প কিনে, হাত বদল করে দিন-রাত পানি অপসারণের কাজ চালিয়ে যাচ্ছেন।

আড়পাড়ার কয়েকজন কৃষক বলেন, কয়েকশ বিঘা জমি পানিতে ডুবে গেছে। চাষে অনেক টাকা খরচ হয়েছে, ফসল নষ্ট হলে বড় ক্ষতি হবে। ফুলবাড়ির কৃষক রমজান আলী জানান, ভোর থেকে পাম্প চালাচ্ছেন তারা, রাতেও পালাক্রমে মেশিন চালিয়ে পানি তুলেছেন– কারণ এই ফসলেই তাদের পরিবারের ভরণপোষণ চলে।

আরও পড়ুন

এই উদ্যোগ সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। রাজনৈতিক নেতারা সহায়তার আশ্বাস দিয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত বলেন, জমি ডুবে থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরকারি সহায়তা না পেলেও কৃষকদের সহযোগিতা করা হবে। তালখড়ি ও গঙ্গারামপুরের কৃষকদের ইতিমধ্যে ৩০০ কেজি আমন ধানের বীজ দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad