পানছড়িতে অবৈধ অনুপ্রবেশ করায় ৩ ভারতীয় আটক

পানছড়িতে অবৈধ অনুপ্রবেশ করায় ৩ ভারতীয় আটক
অবৈধভাবে অনুপ্রবেশকারী তিন ভারতীয়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের অভিযোগে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। উপজেলার পূজগাং এলাকা থেকে বুধবার বিকালে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, জেমস কুমার রিয়াং (৩৩), তরসেন রিয়াং (৩০) ও লাল থাকমা রিয়াং (৩২)।

পুলিশ জানায়, পূজগাং এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার নতুন বাজার থানার গ্রুইনাং পাড়া গ্রামের বাসিন্দা বলে জানান।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।’

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad