জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে ঢাকার পল্টনে সমাবেশ করছে আন্দোলনরত আট দল।
মঙ্গলবার দুপুর ২টার দিকে পুরানা পল্টন মোড়ে স্থাপিত মঞ্চে এ সমাবেশ শুরু হয়।
আন্দোলনরত দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগে গণভোট, পিআর পদ্ধতি বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানের সময় গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের পাশাপাশি ১৪ দল নিষিদ্ধকরণ।
দলগুলো যুগপৎভাবে গত দুই মাসের বেশি সময় ধরে পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছে। এই সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে দলগুলো শীর্ষ নেতারা আগেই ঘোষণা দেন।
এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


