পর্তুগাল বধের রাতে স্পেনের জোড়া বিশ্ব রেকর্ড!

পর্তুগাল বধের রাতে স্পেনের জোড়া বিশ্ব রেকর্ড!
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আরও একবার জিতল স্পেন। আরও একবার নিজেদের জাল অক্ষত রাখল ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। পর্তুগালকে বিদায় করে দেওয়া ম্যাচ জিতে দারুণ দুটি বিশ্ব রেকর্ডও নিজেদের করে নিয়েছে লা রোহারা।

ডালাস স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। এ নিয়ে চলতি আসরে পাঁচ ম্যাচের প্রতিটিতেই ক্লিন শিট রাখল তারা।

এর আগে ২০২২ বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ম্যাচেও কোনো গোল হজম করেনি তারা। যার সৌজন্যে বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা ছয় ম্যাচে কোনো গোল হজম না করার রেকর্ড গড়ল লুইস দে লা ফুয়েন্তের দল। এত দিন রেকর্ডটি ছিল সুইজারল্যান্ডের। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপ মিলিয়ে টানা পাঁচ ম্যাচ গোল হজম করেনি সুইসরা।

এ ছাড়া, পর্তুগালের বিপক্ষে স্টপেজ টাইমসহ মোট ১০২ মিনিট নিজেদের জাল সুরক্ষিত রেখেছে স্পেন। সব মিলিয়ে বিশ্বকাপে ৬২১ মিনিট ধরে তাদের জালে গোল দিতে পারছে না কোনো দল। এটিও বিশ্ব রেকর্ড। ১৯৯৪ থেকে ২০১০ পর্যন্ত সময়ের মধ্যে ৫৫৯ মিনিট কোনো গোল হজম করেনি সুইজারল্যান্ড।

এর বাইরে স্পেনের গোলরক্ষক উনাই সিমন স্পর্শ করেছেন দারুণ মাইলফলক। বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোলকিপার হিসেবে ৬০০ মিনিটের বেশি সময় নিজের জাল অক্ষত রাখলেন তিনি। আগের রেকর্ডটি ছিল ১৯৯০ সালে ইতালির ওয়াল্টার জেঙ্গার, ৫১৭ মিনিট।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad