পদ্মার ৩০ কেজির কাতলা মাছ বিক্রি হলো লাখ টাকায়

পদ্মার ৩০ কেজির কাতলা মাছ বিক্রি হলো লাখ টাকায়
পদ্মার ৩০ কেজির কাতলা মাছ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের কাতলা মাছ। বিশাল এই মাছটি পরে বিক্রি হয়েছে লাখ টাকায়।

শুক্রবার সকালে পদ্মা-যমুনার মোহনায় স্থানীয় জেলে মন্টু হালদারের জালে ধরা পড়ে মাছটি। তার কাছ থেকে সেটি ১ লাখ ৫ হাজার টাকায় কিনে নেন দৌলতদিয়া ঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান সেখ।

এই মাছ ব্যবসায়ী বলেন, ‘মোবাইল ফোনে যোগাযোগ করে কাতলা মাছটি প্রতি কেজি ৩ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ১ লাখ ৮ হাজার টাকায় সৌদী প্রবাসী এক ক্রেতার কাছে বিক্রি করেছি।’

তবে ক্রেতার নাম-পরিচয় প্রকাশ করবেন না বলেও জানান তিনি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক জানান, কিছুদিন ধরেই পদ্মা নদীতে জেলেদের জালে বড় আকৃতির বোয়াল,কাতল,রুই,পাঙ্গাস,চিতল সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পরছে। স্থানীয় জেলেরা মাছগুলো বিক্রি করে লাভবান হচ্ছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad